• 03 April, 2026
  • 0 Comment(s)
  • 16 view(s)
  • APDR

প্রেস বিজ্ঞপ্তি : ১ এপ্রিল ২০২৬ মালদা জেলা এস আই আর সংক্রান্ত প্রতিবাদ প্রসঙ্গে



 

প্রেস বিজ্ঞপ্তি

মালদা জেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছেন। এসআইআর এ এনুমরেশন ফর্মে যথাযথ তথ্য দেওয়ার পরও যাদের 'বিচারাধীন' রাখা হয়েছে এবং 'ডিলিট' করে দেওয়া হয়েছে তারা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ, ঘেরাও কর্মসূচি নিয়েছেন। গতকাল ১ এপ্রিল কয়েক হাজার মানুষ মালদার মুথাবাড়িতে জমায়েত হয়ে রাস্তা অবরোধ করে এবং পরে বিডিও অফিস ঘেরাও করে রাখে। এর ফলে এডজুডিকেশনের কাজে নিযুক্ত কয়েকজন বিচারক ঘেরাও হয়ে পড়েন। অধিক রাত পর্যন্ত তারা এই ঘেরাও কর্মসূচি চালিয়ে যান। আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল। কিন্তু রাতের অন্ধকারে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে যথেচ্ছ লাঠিচার্জ করে আধিকারিকদের ঘেরাও থেকে মুক্ত করে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বিচারকদের ঘেরাও মুক্ত করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীদের ওপর গাড়ি চালিয়ে দেয়, বলে অভিযোগ। এই গাড়ি চাপায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন  বলে খবর পাওয়া গেছে। রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই।
সর্বশেষ খবরে জানা যাচ্ছে, পুলিশ এলাকা জুড়ে নির্বিচার গ্রেপ্তারি শুরু করেছে। বহু মানুষকে গ্রেপ্তার করেছে। এলাকা জুড়ে পুলিশি সন্ত্রাস চলছে। 

আমাদের দাবিঃ
১) সমস্ত বিষয়ে উপযুক্ত তদন্ত করে পুলিশি নিপীড়ন ও জনতার উপর দিয়ে গাড়ি চালানো ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
২) গ্রেপ্তার হওয়া সব স্থানীয় মানুষকে মুক্তি দিতে হবে।
২) অবিলম্বে ভোটার তালিকায় সমস্ত ভোটারকে তালিকাভুক্ত করতে হবে।
৩) ২০২৫ এর তালিকা অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচন পরিচালনা করতে হবে।

 

 


Eternal Vigilance is the Price of Liberty
All Rights Reserved APDR
About us | Contact Us