• 21 August, 2026
  • 0 Comment(s)
  • 63 view(s)
  • APDR

প্রেস বিজ্ঞপ্তি: ২০আগস্ট ২০২৬ - যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও শাসকদলের আক্রমণকে ধিক্কার জানান।



প্রেস বিজ্ঞপ্তি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও শাসকদলের আক্রমণকে ধিক্কার জানান।

 

আপনারা জানেন , 19/08 তারিখ মাঝরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ইউনিয়ন ফেটসুর সাধারণ সভা ছিল। সভার শেষ পর্যায়ে এবিভিপি ও শাসকদলের গুন্ডা বাহিনী রাতভর ছাত্র ছাত্রীদের উপর আক্রমণ চালায় । বিশেষত বামপন্থী ছাত্র সংগঠনের ছাত্র ছাত্রীদের মারধর, পতাকা ছিঁড়ে দেওয়া, অরবিন্দ ভবনে আক্রান্ত ছাত্র ছাত্রীদের উপর আগুন লাগিয়ে ছুঁড়ে দেওয়া হয়। এলাকার বিধায়িকা রাতভ'র তাণ্ডব চালাবার হুমকি দেন এবং বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে চাপ দেন। যে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করেছে, তা শুধু  অ্যাকাডেমিক সাফল্যের জন্য নয় উপরন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী , ছাত্র-শিক্ষকদের মধ্যে মুক্তচিন্তা, প্রগতিশীল রাজনৈতিক চর্চা, ভিন্নমতের অধিকারের দীর্ঘ লড়াই অর্জনও এই বিশ্ববিদ্যালকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে। বর্তমানে ফ্যাসিস্ট শাসকদলের কাছে এই মুক্তচিন্তা ও বামপন্থী রাজনৈতিক চিন্তাভাবনার শিক্ষাঙ্গন যাদবপুর বিশ্ববিদ্যালয় বারবার আক্রান্ত হচ্ছে ঠিক এই কারণেই । বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি প্রথম দিন থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সংস্কৃতিকে শুধু ভাঙতে চেয়েছে তাই নয়, বারম্বার আক্রমণ করছে। এই আক্রমণকে বারবার প্রতিহত করে এসেছে যাদবপুরের ছাত্রছাত্রীরা। 19 তারিখ রাত থেকে শুরু করে  20 তারিখ সকাল থেকে দফায় দফায় এভিবিপির আক্রমণ শিক্ষাক্ষেত্রকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। কালিমালিপ্ত করেছে যাদবপুরের বিশ্বজোড়া খ্যাতিকে। রাজ্যের সরকারী শিক্ষাব্যবস্থাকে কর্পোরেট, বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া এবং গৈরিকিকরণ-ই রাজ্য সরকারের আসল উদ্দেশ্য, যা যাদবপুরের বামপন্থী ছাত্রছাত্রীরা বারবার প্রতিহত করেছে। আওয়াজ তুলেছে , শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে , স্কলারশীপ বৃদ্ধির দাবিতে । রাষ্ট্রকে প্রশ্ন করার প্রতিটি সামাজিক ইস্যুতে ছাত্রছাত্রীরা আন্দোলিত হোক।


 

এপিডিআর

- শিক্ষাঙ্গনে শাসকদল ও তার ছাত্র সংগঠনের গুন্ডামি কে ধিক্কার জানাচ্ছে এবং রাজ্যের সমস্ত নাগরিককে এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে আহ্বান রাখছে।

-অবিলম্বে আক্রমণকারীদের শাস্তির দাবি জানাচ্ছে ।

-ছাত্র ছাত্রীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছে ।

 

ধন্যবাদ সহ 

আলতাফ আমেদ    

২০/৮/২০২৬


Eternal Vigilance is the Price of Liberty
All Rights Reserved APDR
About us | Contact Us