- 25 July, 2026
- 0 Comment(s)
- 10 view(s)
- APDR
প্রেস বিবৃতি: ২৪ জুলাই ২০২৬ : অমিতদ্যুতি কুমারের প্রয়াণ
প্রেস বিবৃতি:
গত ২৯ মে, ২০২৬ একটি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রায় দু'মাস চিকিৎসাধীন থাকার পরে গত ২২শে জুলাই, ২০২৬ অধিকার রক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক ও তাত্ত্বিক অমিতদ্যুতি কুমার চিরবিদায় নিলেন।
চুঁচুড়ার এক বামপন্থী পরিবারে অমিতদ্যুতি কুমারের জন্ম ২১ জানুয়ারি ১৯৪৫। সেই পরম্পরাতেই তিনি হুগলি জেলার বামপন্থী আন্দোলনের ও অধিকার রক্ষা আন্দোলনের অত্যন্ত পরিচিত মুখ হয়ে ওঠেন। দীর্ঘ দিন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির কার্যকরী সভাপতি ও গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির হুগলী জেলা কমিটির সভাপতি ছিলেন। সারা ভারতে অধিকার রক্ষা আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। গত শতকের নয়ের দশকে এক সর্বভারতীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের তথ্যানুসন্ধানে গিয়েছিলেন।
দেশ ও পশ্চিমবঙ্গের এই সংকটকালে অমিতদ্যুতি কুমারের প্রয়াণ অধিকার রক্ষা আন্দোলনের কর্মীদের কাছে অপূরণীয় ক্ষতি।
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি অমিতদ্যুতি কুমারের প্রয়াণে শোকগ্রস্ত হৃদয়ে কর্ম ও মননে তাঁর দক্ষতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
ধন্যবাদ সহ
আলতাফ আহমেদ
সাধারণ সম্পাদক
২৪/৭/২০২৬